,
সর্বশেষ
মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
রাঙ্গামা‌টি‌তে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ
বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিটের সভাপতি পদে একক প্রার্থী ফরহাদ হোসেন খান
সিরাজগঞ্জে বিএফএ জেলা ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচনে ২৯ পদের বিপরীতে ১৯টি মনোনয়নপত্র জমা
ঘাটাইলে বৃষ্টি উপেক্ষা করে মিন্টু হত্যার প্রতিবাদে মানববন্ধন,আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবি
ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের কোবদাসপাড়ায় মাদক নির্মূল ও সামাজিক উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
সিংড়ায় প্রাথমিক বৃত্তিতে আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য
বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন (বিএফএ) পরিচালক পদে আবুল হাশেম আবু নির্বাচিত
তাড়াশে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৯০০ রোগীর সেবা

সিরাজগঞ্জের কোবদাসপাড়ায় মাদক নির্মূল ও সামাজিক উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

ফটোকার্ড

মোঃ সোহান সেখ :

সিরাজগঞ্জ পৌর এলাকার চক কোবদাসপাড়া- কোবদাসপাড়া মহল্লায় মাদক নির্মূল ও সামাজিক উন্নয়ন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে গ্রীনসিটিতে আয়োজিত এ সভায় মাদকমুক্ত সমাজ গঠন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শরীফুল ইসলাম আলামিনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ মুরুব্বি আব্দুর রশিদ কালু।
এতে বক্তব্য দেন চক কোবদাসপাড়া মহল্লার ১১ সমাজের সমাজপ্রধান আব্দুস সালাম ডিলাম, হাজী আবুল কালাম মুন্সি, আফসার আলী, আসলাম পারভেজ, আব্দুল্লাহ শেখ, আব্দুল কাদের কুশা, সাবেক সেনা সদস্য আব্দুল মান্নান, রেজওয়ান আহমেদ রনি শেখ, আব্দুল মোমিন,
বিএনপি নেতা ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবু এবং যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। তাই মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের অপরাধের পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হয়। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন থাকার আহ্বান জানিয়ে বলা হয়, সমাজের সম্মিলিত উদ্যোগ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়।

সভায় বক্তারা ঘোষণা দেন, চক কোবদাসপাড়া- কোবদাসপাড়া মহল্লায় কোনো ধরনের মাদক সেবন বা বিক্রি বরদাশত করা হবে না। কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তা অবিলম্বে পরিহার করার আহ্বান জানানো হয়। অন্যথায় স্থানীয়দের সহযোগিতায় তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

এ সময় বক্তারা সিরাজগঞ্জের কৃতি সন্তান ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর দৃষ্টি আকর্ষণ করে মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভায় উপস্থিত সুধীজন,শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে এমন সামাজিক কার্যক্রম নিয়মিত আয়োজন করা প্রয়োজন।

শেয়ার করুনঃ