,
সর্বশেষ
মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
রাঙ্গামা‌টি‌তে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ
বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিটের সভাপতি পদে একক প্রার্থী ফরহাদ হোসেন খান
সিরাজগঞ্জে বিএফএ জেলা ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচনে ২৯ পদের বিপরীতে ১৯টি মনোনয়নপত্র জমা
ঘাটাইলে বৃষ্টি উপেক্ষা করে মিন্টু হত্যার প্রতিবাদে মানববন্ধন,আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবি
ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের কোবদাসপাড়ায় মাদক নির্মূল ও সামাজিক উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
সিংড়ায় প্রাথমিক বৃত্তিতে আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য
বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন (বিএফএ) পরিচালক পদে আবুল হাশেম আবু নির্বাচিত
তাড়াশে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৯০০ রোগীর সেবা

বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিটের সভাপতি পদে একক প্রার্থী ফরহাদ হোসেন খান

ফটোকার্ড

মোঃ হোসেন আলী ছোট্র : বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) সিরাজগঞ্জ জেলা ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফরহাদ হোসেন খান। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তিনি একমাত্র সভাপতি প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন।

সোমবার (১৩ জুলাই ২০২৬) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হয়। পরে বিকেল ৫টায় সিরাজগঞ্জ জেলা ফার্টিলাইজার কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও প্রার্থীদের উপস্থিতিতে বন্ধ বাক্স খুলে জমা পড়া মনোনয়নপত্র গণনা শেষে বিষয়টি নিশ্চিত করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সভাপতি পদে ৪ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১ জন, কোষাধ্যক্ষ পদে ১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১ জন, প্রচার সম্পাদক পদে ১ জন, কৃষি ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১ জন এবং কার্যকরী সদস্য পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) সিরাজগঞ্জ জেলা ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের দুই বছর মেয়াদি ২৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে আগামী ৮ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নূর কায়েম সবুজ বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে। একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা কাজ করছি।”

শেয়ার করুনঃ