শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

পঞ্চগড় সদর উপজেলার জগদল উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে বেআইনি ভাবে জমি দখলের অভিযোগ

ফটোকার্ড

মোঃ মোহন মিয়া, পঞ্চগড প্রতিনিধি
: পঞ্চগড় সদর উপজেলার জগদল উচ্চ বিদ্যালয় বেআইনিভাবে জোরপূর্বক জমি দখল করে রাখার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। একই সঙ্গে নিয়মিত হুমকি-ধামকি, মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখানো এবং আদালতের রায় পাওয়ার পরও জমি বুঝিয়ে না দেওয়ার প্রতিবাদ জানানো হয়।

রবিবার (১৯ এপ্রিল ২০২৬) রাতে পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এরশাদ আলী। এসময় শামীম হোসেন ও শাহীনুর ইসলাম উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে জানানো হয়, মোট ১৬টি দাগে ৭ একর ৮৭ শতক জমির মধ্যে ভুক্তভোগীদের অংশ রয়েছে ২ একর ৭ শতক। এর মধ্যে প্রায় ১ একর জমির মধ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ ৮০ শতক জমি জোরপূর্বক দখল করে রেখেছে বলে অভিযোগ করা হয়। অবশিষ্ট জমির মধ্যে ২৪টি দোকানঘর তাদের দখলে রয়েছে বলেও দাবি করেন তারা।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, বিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় তাদের জমি ও দোকানঘর দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, আদালতের রায় পাওয়ার পরও জগদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল আলিম, জগদল বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক একরামুল হক, মকছেদ আলী ও মোকাজ্জল হোসেনসহ স্থানীয় স্বার্থান্বেষী মহলের সহযোগিতায় জমি দখলের চেষ্টা অব্যাহত রয়েছে।

বক্তারা বলেন, তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং কিছু সুবিধাভোগী নেতা এ কাজে সহযোগিতা করছেন। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান তাদের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেছেন বলেও অভিযোগ করা হয়।

তারা আরও জানান, জমির বাটোয়ারা সংক্রান্ত একটি মামলা বর্তমানে আদালতে চলমান রয়েছে। পঞ্চগড় সদর ইউনিয়নের চেয়ারম্যান ইমরান হোসেনের উপস্থিতিতে জমির পরিমাপ করা হলে সেখানে তাদের অংশ নির্ধারণ করা হয়। তবে সেই সিদ্ধান্তও বিদ্যালয় কর্তৃপক্ষ মানছে না বলে দাবি করেন তারা।

ভুক্তভোগীরা বলেন, হুমকি-ধামকির কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা চলছে। তারা যাতে নিজেদের জমিতে নিরাপদে বসবাস করতে পারেন এবং কেউ যাতে বেআইনিভাবে জমি দখল করতে না পারে, সে জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০