শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

ফটোকার্ড

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধিঃ
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” এই স্লোগান কে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ভাঙ্গুড়া উপজেলা পরিষদের মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনা ও উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দু’দিন ব্যাপি এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (২৯ এপ্রিল ২০২৬) প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে ভাঙ্গুড়া উপজেলার ২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ জন করে মোট ৬ জন শিক্ষার্থীরা প্রস্তাবনার পক্ষে-বিপক্ষে যুক্তি তুলে ধরে প্রাণবন্ত এই বিতর্কে অংশ নেয়।

মমতা মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও অষ্টমনিষা হাসিনা মোমেন বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়।
শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় অষ্টমনিষা হাসিনা মোমেন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাবরিনা সুলতানা সীমু।

এর আগে প্রথম রাউন্ডে মোট আটটি শিক্ষা প্রতিষ্ঠান এর ২৪ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিষ্ঠান ৮টি- সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ, জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়, মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল, ভেড়ামারা উদয়ন একাডেমি, অষ্টমনিষা হাসিনা মোমিন বালিকা উচ্চ বিদ্যালয়, মাদারবাড়িয়া হাই স্কুল, পুকুরপাড় আইডিয়াল হাই স্কুল ও আদাবাড়িয়া হাই স্কুল।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মোঃ শহিদুজ্জামান তরুণ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ আরিফুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিকুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুব উল আলম বাবলু প্রমূখ।

বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম,উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা: শারমিন আক্তার ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শারমিন জাহান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মলয় কুমার দেব ও সদস্য ইসরাত জাহান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক চন্দনা রানী দাশ ও সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ হানিফ বাবলু।

পরে বিজয়ী দল সহ অংশ গ্রহণকারী সকল শিক্ষার্থীকে ক্রেস্ট ও বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে শিশুরা দেশাত্মবোধক গান ও মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে। ভাঙ্গুড়া উপজেলা শিল্পীকলা একাডেমির শিল্পী ওয়াহিদুল ইসলাম বাবু একটি সুন্দর গান পরিবেশন করেন। তাকে তবলায় সহযোগিতা করেন ডা: উদয় কুমার দেব।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০