শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টার সঙ্গে মিয়ানমারের প্রধানমন্ত্রী মিন অং হ্লাইংয়ের সাক্ষাৎ

ফটোকার্ড

ঢাকা : মিয়ানমার প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী ও স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং গতকাল শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে হোটেলে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস ২৮ মার্চ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় মিয়ানমারের জনগণের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেন। 

তাঁরা বাংলাদেশ কর্তৃক প্রদত্ত মানবিক সহায়তা নিয়ে আলোচনা করেন, যার মধ্যে রয়েছে দুর্যোগের পর বাংলাদেশি উদ্ধারকারী দলকে মিয়ানমার পাঠানো।

অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা আরও মানবিক সহায়তা দিতে সদা তৈরি। আমাদের জাহাজ প্রস্তুত রয়েছে।’

মিয়ানমারের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান। তিনি আশা করেন, বাংলাদেশের নেতৃত্বাধীন এই আঞ্চলিক সংগঠন নতুন গতিশীলতা লাভ করবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০