শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বগুড়ায় ট্রাফিক সপ্তাহে র‌্যালি ও লিফলেট বিতরণ

ফটোকার্ড

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ট্রাফিক সপ্তাহ উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়। 

 বুধবার দুপুর ১২টায় বগুড়ার শহীদ খোকন পার্কে জেলা পুলিশের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়। এ সময় বেলুন উড়িয়ে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা। 

উদ্বোধন শেষে র‌্যালিতে অংশগ্রহণ করেন বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মো. শহিদ উল্লাহ, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, পৌর প্রশাসক মাসুম আলী বেগ, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক সরকার, শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।

এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, আতোয়ার রহমান, সাবেক পৌর প্যানেল চেয়ারম্যান পরিমল চন্দ্র দাস, জেলা ট্রাফিক পুলিশের এডমিন সালেকুজ্জামান খান, এনসিপি নেতা এজাজ আল ওয়াসী জীম, ডা. সানী, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, বাস, মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতির সভাপতি তৌহিদুল আলম মামুন, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুজ্জামান সামছু উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, ট্রাফিত সপ্তাহে যৌথভাবে আগামী ৭দিন জেলা প্রশাসন, জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ যানজট নিরসণে কাজ করবে। ট্রাফিক সপ্তাহের মূল লক্ষ্য জনদুর্ভোগ দূর করা। 

র‌্যালি শেষে ফুটপাত দখল মুক্ত রাখতে জেলা প্রশাসক হোসনা আফরোজা যানবাহন, ফটপাতের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০