শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে বি এল সরকারি উচ্চ বিদ্যালয় ৯৬ ব্যাচের ছাত্রদেরপ্রীতি ক্রিকেট ম্যাচ ও মিলন মেলা আগামীকাল

ফটোকার্ড

মোঃ  হোসেন আলী ছোট্ট : ” বন্ধুত্বের বন্ধনে থাকবো মোরা একই সাথে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বন্ধুত্ব  জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বন্ধুত্ব ছাড়া জীবন অসস্পূর্ণ। জীবনে চলতে গেলে ভালো বন্ধু খুবই গুরুত্বপূর্ণ। তাই বন্ধুদের মাঝে সম্প্রীতি বজায় রাখতে আনন্দ জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ  সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বি এল সরকারি উচ্চ বিদ্যালয় ৯৬ ব্যাচের  ছাত্রদের  ২৩ মার্চ ঈদের তৃতীয়দিন সকাল ১০ টায়  প্রীতি ক্রিকেট ম্যাচ ও মিলন মেলা ২০২৬  অনুষ্ঠিত হবে।

সোমবার (২৩ মার্চ ২০২৬)  সকাল ১০ টায় পৌর শহরের ঐতিহ্যবাহী শতবর্ষী কলেজ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে বি এল সরকারি উচ্চ বিদ্যালয় ৯৬ ব্যাচের ছাত্রদের আয়োজনে   প্রীতি ক্রিকেট ম্যাচ ও মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করতে সদয় সম্মতি জ্ঞাপন  করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও  বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও এসএসসি ৯৬ ব্যাচের ছাত্র মোঃ আমিনুল ইসলাম। উক্ত প্রীতি ক্রিকেট ম্যাচ ও মিলন মেলা আহব্বান করেছেন বি এল সরকারি উচ্চ বিদ্যালয় ৯৬ ব্যাচের সভাপতি আব্দুল্লাহ আল মামুন। সাধারণ সম্পাদক মোঃ রাসেল আহমেদ,
সংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ খান শাহানুর,  ক্রীড়া সম্পাদক  মোঃ আমিনুল ইসলাম মুকুল,  এছাড়াও বন্ধুদের মধ্যে উপস্থিত থাকবেন  বিএল সরকারি উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জের ৯৬ ব্যাচের আশরাফুল আলম আলীম, সারা বাংলাদেশের ৯৬ এসএসসি ব্যাচের  সিরাজগঞ্জের এডমিন   নূরে – ই রাব্বি,  মোঃ আব্দুর রাজ্জাক,  সহ আরো অন্যন্য বন্ধুরা।  এবিষয়ে জানতে চাইলে  বি এল সরকারি উচ্চ বিদ্যালয় ৯৬ ব্যাচের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন,বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে—  খেলার মাঠে ঐক্য ও ভ্রাতৃত্ব’—এই মূল্যবোধকে সামনে রেখে ম্যাচটির আয়োজন করা হবে। একটি সুস্থ জাতি গঠনের জন্য খেলাধুলার বিকল্প নেই। কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, তাদের মাঠে নামতে হবে। শিক্ষার্থীরা পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, পুরনো স্মৃতি রোমন্থন এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরির লক্ষ্যে ক্রিকেট টুর্নামেন্ট ও পুনর্মিলনীর এ আয়োজন তাই  আমরা ৯৬ ব্যাচের  পক্ষ থেকে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০