শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় ভেজাল দুধের কারখানায় অভিযান: কেমিক্যাল উদ্ধার, দুই জনের কারাদণ্ড

ফটোকার্ড

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন এর শাহানগর গ্রামে অবস্থিত মো. সাখাওয়াত হোসেনের চিলিং সেন্টারে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেছেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরিফুজ্জামান।
অভিযানে ভেজাল দুধ তৈরির কাজে ব্যবহৃত এক ড্রাম জেলি ও কাস্টিক সোডাসহ বিভিন্ন কেমিক্যাল উদ্ধার করা হয়। অভিযানের সময় ০৯/০৫/২০২৬ তারিখে রাত ১০:৩০ থেকে রাত ১ টা পর্যন্ত।

জানা যায়, মোঃ সাখাওয়াত হোসেন(৪০),পিতা মৃত আকবর হোসেন সাং সেনগ্রাম, চাটমোহর, পাবনা।সে দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরি ও বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৭৩ কেজি জেলি ও প্রায় ৭০০ কেজি ভেজাল মিশ্রিত দুধ জব্দ করা হয় এবং পরে তা জনসম্মুখে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ৬৪ হাজার টাকা।

অভিযান শেষে মো. সাখাওয়াত হোসেন কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৫০ ধারামতে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২,০০০০০/=(দুই লক্ষ) টাকা অর্থদন্ড করা হয়। এছাড়াও তার সহযোগী অভিযুক্ত মোঃ সুমন আলী পিতা জমশেদ আলী,সাং শাহানগর, ভাঙ্গুড়া, পাবনা, কে একই ধারাতে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আরিফুজ্জামান জানান, “দীর্ঘদিন ধরে সাখাওয়াত হোসেন এই ভেজাল ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং বিপুল পরিমাণ ভেজাল দুধ ও কেমিক্যাল জব্দ করি।”

স্থানীয়দের মাঝে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০