শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মহাদেবপুরে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ফটোকার্ড


নওগাঁ মহাদেবপুর প্রতিনিধি এস এ উজ্জ্বলঃ
মহাদেবপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলা প্রশাসন যুব সমাজকে মাদকাসক্ত এবং ফোন আসক্তি থেকে দূরে রাখবার লক্ষ্যে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

আজ ২৬ মে সোমবার বিকেলে মহাদেবপুর ডাকবাংলা মাঠে নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং মহাদেবপুর উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উল্লেখিত টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় অন্যদের মধ্যে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান ,

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন, সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ , মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি শাহীন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

দ্বিতীয় দিনের এই খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে তারা হলো সাপাহার উপজেলা একাদশ এবং আত্রাই উপজেলা একাদশ। এতে সাপাহার উপজেলা একাদশ আত্রাই উপজেলা একাদশকে ১ শূন্য গোলে পরাজিত করে।

খেলা শেষে প্রধান অতিথি সাপাহার একাদশের ১০ নম্বর জার্সি পরিহিত ১ মাত্র গোলদাতা খেলোয়াড় সাগরকে এবং আত্রাই উপজেলার ১৭ নাম্বার জার্সি পরিহিত ভালো খেলা দেখানোর কারণে মাঠেই পুরস্কৃত করেন।

টুর্নামেন্ট পরিচালনা করেন সিরাজুল ইসলাম তাকে সহযোগিতা করেন আমিনুল ইসলাম ও বেলাল হোসেন। ধরাভাষ্যে ছিলেন মনিরুজ্জামান মনির, এমদাদুল হক ও শ্রাবণ আহমেদ মজনু।

উল্লেখ্য যে নওগাঁ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মোট তিনটি ভেনু নির্ধারণ করেছেন এর মধ্যে মহাদেবপুর ডাকবাংলা মাঠ উল্লেখযোগ্য এবং আজ দ্বিতীয় দিনে এখানে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০