শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে মানব কল্যাণ দন্তব্য হোমিও চিকিৎসালয়ের শুভ উদ্বোধন

Download Photocard

মো: ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জে বিশিষ্ট সমাজ সেবক ও মানব কল্যাণ দন্তব্য হোমিও চিকিৎসালয়ের এর প্রতিষ্ঠাতা হাজী মো: আব্দুস সাত্তারে সার্বিক সহযোগিতায় আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) বিকেলে জে.সি রোডস্থ এই চিকিৎসালয়ের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক বিশিষ্ট সমাজ সেসব ও প্রতিষ্ঠাতা হাজী মোঃ আব্দুস সাত্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন,মানব সেবাই আমাদের মূল লক্ষ্য। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনা মূল্যে ভালো চিকিৎসা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান,এই চিকিৎসালয়ে হোমিও চিকিৎসা সেবা ছাড়াও প্রয়োজন অনুযায়ী রোগীদের উপযুক্ত স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হবে। তিনি আরও বলেন,মানব কল্যাণ দন্তব্য হোমিও চিকিৎসালয় ভবিষ্যতে সিরাজগঞ্জসহ আশপাশের মানুষের জন্য একটি নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ফিতা কাটিয়ে ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। মানব কল্যাণ দাতব্য হোমিও চিকিৎসালয় রোগী দেখবেন ডা:মো: মাহমুদুল হাসান মাসুম। রোগী দেখার সময় প্রতিদিন সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত।

উল্লেখ্য- দন্তব্য চিকিৎসালয় হলো এমন একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র যেখানে বিনামূল্যে অথবা খুব কম খরচে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়, বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের জন্য। এটি সাধারণত একটি জনহিতৈষী সংস্থা দ্বারা পরিচালিত হয় এবং এর মূল উদ্দেশ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার সুযোগ নিশ্চিত করা। 

  • বিনামূল্যে চিকিৎসা: এই হাসপাতালগুলোতে কোনো প্রকার ফি ছাড়াই চিকিৎসা সেবা প্রদান করা হয়।
  • অসহায় ও দরিদ্রদের জন্য: এটি মূলত সমাজের দরিদ্র ও অবহেলিত মানুষদের সেবা প্রদানের জন্য তৈরি করা হয়েছে।
  • জনহিতৈষী উদ্দেশ্য: এটি একটি জনহিতৈষী প্রতিষ্ঠান, যার প্রাথমিক লক্ষ্য হলো জনকল্যাণ এবং সমাজের সকলের স্বাস্থ্যসেবার মান উন্নত করা। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০