শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মায়ের ত্যাগ কষ্ট আর নিঃস্বার্থ মমতার চিত্র ও সুরে তাজ উদ্দিন শেখের প্রথম গানের আত্মপ্রকাশ

ফটোকার্ড

ছাম্মি আহামেদ আজমীর :
সিরাজগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মো:তাজ উদ্দিন শেখ এবার এক নতুন পরিচয়ে আবির্ভূত হলেন। দীর্ঘদিন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার পর এবার তিনি হৃদয়ের গভীর অনুভূতিকে তুলে ধরলেন সংগীতের মাধ্যমে। সকলের দোয়া ও ভালোবাসায় তার জীবনের প্রথম গানটি প্রকাশিত হয়েছে যা ইতোমধ্যেই মানুষের হৃদয়ে নাড়া দিতে শুরু করেছে।
এই গানটি শুধুমাত্র একটি গান নয় এটি এক গভীর আবেগ,এক নিঃশব্দ কান্না, এক অনন্ত ভালোবাসার গল্প।পৃথিবীর সকল দুঃখিনী অবহেলিত ও নির্যাতিত মায়েদের স্মরণ করে লেখা এই গানটি যেন প্রতিটি সন্তানের হৃদয়ে মায়ের প্রতি ভালোবাসা আরও গভীর করে তোলে। গানটির প্রতিটি শব্দে ফুটে উঠেছে মায়ের ত্যাগ কষ্ট আর নিঃস্বার্থ মমতার চিত্র।

গানটি নিয়ে মো: তাজ উদ্দিন শেখ আবেগঘন কণ্ঠে বলেন,
মা হলো পৃথিবীর সবচেয়ে আপন সবচেয়ে নিরাপদ আশ্রয়। অথচ এই পৃথিবীতেই অসংখ্য মা আছেন যারা অবহেলা কষ্ট আর নিঃসঙ্গতার মধ্যে দিন কাটান। তাদের অশ্রু তাদের না বলা কষ্ট আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। সেই অনুভূতি থেকেই এই গানটি সৃষ্টি। আমি আমার এই ছোট্ট প্রচেষ্টা সারা বিশ্বের সকল দুঃখিনী মায়েদের প্রতি উৎসর্গ করলাম। যদি আমার গান তাদের কষ্টের কথা মানুষকে একটুও অনুভব করাতে পারে তবেই আমার শ্রম সার্থক হবে।
গানটির সুর ও কথায় এমন এক মমত্ববোধ ফুটে উঠেছে যা সহজেই শ্রোতাদের আবেগপ্রবণ করে তুলছে। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং অনেকেই এটিকে মায়ের প্রতি এক অনন্য শ্রদ্ধাঞ্জলি হিসেবে আখ্যায়িত করছেন।

স্থানীয় বাসিন্দা মো: ইদ্রিস আলী সরকার মো: রায়হান শেখ বলেন,তাজ উদ্দিন শেখের এই নতুন পথচলা তার জীবনের আরেকটি উজ্জ্বল অধ্যায়ের শুভ সূচনা শুরু হলো। তিনি একজন বিশিষ্ট সমাজ সেসক,রাজনৈতিকবিদ,সাংস্কৃতিক ব্যক্তিত্ব,কবি,সুরকার ও গীতিকার। সাংস্কৃতিক অঙ্গনে তিনি সিরাজগঞ্জ বাউল শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা। আমরা চাই ভবিষ্যতেও তিনি এমন হৃদয়স্পর্শী গান উপহার দেবেন এমন প্রত্যাশা সবার। মায়ের ভালোবাসা,ত্যাগ আর অশ্রুর গল্প নিয়ে তৈরি এই গান যেন ছড়িয়ে পড়ে প্রতিটি হৃদয়ে এই কামনাই সবার।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০