শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফটোকার্ড

ঢাকাঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ পুরোপুরি প্রস্তুত রয়েছে। পুলিশ বাহিনী এখন পুরোদমে কাজ শুরু করেছে।

আজ বৃহস্পতিবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও উধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বিশ্ব ইজতেমা ময়দানের নিষেধাজ্ঞা শিগগিরই তুলে নেয়া হবে। এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক। নির্দিষ্ট সময়ে ইজতেমা হবে আশা করছি।’

তিনি বলেন, যারা অপরাধ করেছে তাদের শাস্তির আওতায় আসতেই হবে। কোন ছাড় দেওয়া হবে না। অপরাধীদের কঠোর হস্তে দমন করা হবে।

আগামী নির্বাচনের বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন বলতে পারবে। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০