শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রাজশাহীর পাবায় অন্তর্ভুক্ত ৬৬৯ পরিবারে ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ফটোকার্ড


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেছেন। এ সময় চাঁদপুর সদরসহ দেশের ২০টি ইউনিটে একযোগে ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ডিজিটাল ক্লিকের মাধ্যমে কার্যক্রম চালু করলে তাৎক্ষণিকভাবে দেশের ২০টি এলাকার ১৪ হাজার ৩৭০ জন নারী সুবিধাভোগীর মোবাইল ফোনে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে ভাতার অর্থ পৌঁছে যায়।

একই সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তিনটি গ্রাম—বেড়পাড়া, দবিরমোল্লা পাড়া ও দরগা পাড়ায় ৬৬৯টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন।

রাজশাহী প্রান্তে বায়া শিশু পরিবার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ মাহফুজুর রহমান রিটন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান, মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান এবং পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও উপকারভোগী নারীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নিম্নআয়ের পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনে আর্থিক সহায়তা প্রদান করা হবে, যা নারীর ক্ষমতায়ন ও পরিবারভিত্তিক সহায়তা কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০