শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রায় প্রমাণ করে তারেক রহমানের সব মামলা রাজনৈতিক ষড়যন্ত্রমূলক : মির্জা ফখরুল

ফটোকার্ড

ঢাকা : ‘একুশে আগস্ট’র মামলা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল আসামি উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আজ রোববার (১ ডিসেম্বর- ’২৪) যুক্তরাজ্যের লন্ডন থেকে বাংলাদেশ সময় ৩ টা ৩০ মিনিটে ঢাকায় পাঠনো এক বিবৃতিতে বলেন, ‘২১ আগস্ট’র মামলা থেকে তারেক রহমানসহ সকল আসামি হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।’

মির্জা ফখরুল বলেন, বিচারিক আদালতের রায় বাতিল করে আজ রোববার (১ ডিসেম্বর-২০২৪) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ এ রায় ঘোষণা করায়, এটাই প্রমাণিত হলো আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই মামলাতে তারেক রহমান’কে অভিযুক্ত করেছিলো।

বিএনপি’র মহাসচিব বিবৃতিতে উল্লেখ করেন, ‘তারেক রহমান তার বিরুদ্ধে আনীত ওই মামলার অভিযোগ থেকে আইনানুগভাবে মুক্তি পেতে চেয়েছিলেন বলেই আইনগত ভাবে সবকিছু মোকাবিলা করে তিনি উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন। ঐতিহাসিক এ রায়ের মধ্যদিয়ে আবারও প্রমাণিত হলো যে, তারেক রহমানের বিরুদ্ধে আনীত সকল মামলাই ছিল রাজনৈতিক ষড়যন্ত্রমূলক।

লন্ডনে অবস্থানরত বিএনপি’র  মহাসচিব উচ্চ আদালতের এই রায়ের কথা জানতে পেরে তাৎক্ষণিকভাবে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এ রায় জানতে পেরে মির্জা ফখরুল বিবৃতি প্রদানের মাধ্যমে নিজে যেমন স্বস্তি প্রকাশ করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, তেমনি সারাদেশে দলের নেতাকর্মীদেরকেও তিনি শুকরিয়া আদায় করার আহবান জানিয়েছেন।

উল্লেখ্য, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১০ দিনের সফরে সস্ত্রীক লন্ডনে রয়েছেন। শনিবার স্থানীয় সময় বিকেল ৪টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমদসহ যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীরা হিথ্রো বিমানবন্দরে মির্জা ফখরুলকে স্বাগত জানান ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০