শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

ফটোকার্ড

ঢাকাঃ সাঈদ হোসেন চৌধুরী বরাবরে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর হিসেবে প্রদত্ত ঘোষণাপত্র বাতিল আদেশ, কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না মর্মে রুল নিশি জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে ওই ‘যায়যায়দিন’ পত্রিকার প্রকাশক মুদ্রাকর হিসেবে শফিক রেহমানকে দেওয়া ঘোষণাপত্র কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তার কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। রুলে ঢাকা জেলা প্রশাসকসহ অন্যান্য রেসপন্ডেন্টদের এর জবাব দিতে নির্দেশ দেওয়া হয়।

সাঈদ হোসেন চৌধুরীর দায়ের করা এক রীট পিটিশনের প্রেক্ষিতে গত সোমবার (২৪ মার্চ)  হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি তামান্না রহমান খালিদি উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক এবং উপস্থিত কাগজপত্র পর্যালোচনা করে রেসপন্ডেন্টগণের বিরুদ্ধে এই মর্মে রুল নিশি জারি করেন।

প্রসঙ্গত, শফিক রেহমানের এক আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ মার্চ ২০২৫ সাঈদ হোসেন চৌধুরীর বরাবরে থাকা দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর হিসেবে ঘোষণাপত্র বাতিল করে সরকার। ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের সই করা অফিস আদেশে এ তথ্য জানা যায়। এর মাত্র ৬ দিন পর ১৮ মার্চ সাংবাদিক শফিক রেহমানের নামে দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন দেয়া হয়। ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ####

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০