শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

শাহজাদপুরে র‍্যাব-১২ এর অভিযানে ১৩৮ বতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

Download Photocard

সেলিম তালুকদার,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে র‍্যাব-১২ এর মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৩৮ বোতল ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার করেছে।

র‍্যাব ১২ জানিয়েছে, গতকাল রোববার (১১ মে) রাত ৮.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের রূপপুর নতুনপাড়া এলাকায় ডিএডি মোহাম্মদ শফিকামাল এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স এসআই সাব্বির আরাফাত জনি, সার্জেন্ট মোঃ খোরশেদ আলম, ল্যান্স নায়েক জিয়াউর রহমান, ও সিপাহী মোঃ রাশেদুল হক এর একটি টিম অভিযান পরিচালনা করে ১৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার সহ রুপপুর নতুন পাড়ার মৃত হাজী শুকুর আলীর ছেলে মোঃ আকছেদ আলীকে (৫২) গ্রেফতার করে । উদ্ধার হওয়া ফেনসিডিল ও আসামিকে ব্যবস্থা গ্রহণের জন্য শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযুক্ত আকছেদ আলী কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে দেশের উত্তরবঙ্গের বিভিন্ন বর্ডার এলাকা থেকে ফেনসিডিল এনে শাহজাদপুরের বিভিন্ন জায়গায় সুকৌশলে বিক্রয় ও সরবরাহ করে আসছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, র‍্যাবের অভিযানে উদ্ধার হওয়া ১৩৮ বোতল ফেনসিডিল আইনি প্রক্রিয়া অনুসরণ করে জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আসামিকে শাহজাদপুর আমলি আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতির আলোকে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০