আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ৪নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের স্বচ্ছতা, জবাবদিহিতা বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও চাহিদা নিরুপনে অংশ গ্রহণ নিশ্চিত করণে-এ ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। চণ্ডিদাসগাঁতী সর্বস্তরের মুরুব্বি জনসাধারণের আয়োজনে,
মঙ্গলবার (২৯জুলাই -২০২৫ খ্রিঃ) বিকেল ৪ টায় ইউনিয়নের সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এক শ্রেণি কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ৬নং ওয়ার্ড ইউপি সদস্য এস.এম. রুহুল আমিন সজল এঁর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাজমুল হক এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদ ইউনিয়নবাসীর সবার জন্য উন্মুক্ত।
ইউনিয়নের উন্নয়ন, বরাদ্দের স্বচ্ছতা এবং প্রকল্প বাস্তবায়নে শতভাগ সততা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, “জনগণের সমস্যা সমাধানে অংশগ্রহণমূলক ব্যবস্থার মাধ্যমে কাজ করা হবে এবং বরাদ্দের তালিকা যাচাই-বাছাইয়ের ক্ষেত্রেও সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া জন্মমৃত্যু নিবন্ধনে যথাসময়ে সম্পন্ন এবংরাস্তাঘাটের নতুন নির্মাণ ও সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
এ বিষয়ে পাড়া-মহল্লায় সচেতন করার জন্য আহ্বান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় গন্যমান্যব্যক্তি হাজী মতিউর রহমান আকন্দ, আব্দুস সালাম টুপা সরকার,আব্দুল হান্নান ,আব্দুল মজিদ সরকার, মোজাম্মেল হক মজনু,আব্দুল হক খন্দকার সহ ইমাম-মুয়াজ্জিন , কৃষক, ছাত্র প্রতিনিধি সহ প্রায় ২ শতাধিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করে।






