শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সলঙ্গা এলাকায় মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দুই শতাধিক দোকান উচ্ছেদ

ফটোকার্ড

সেলিম রেজা, রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি :

সলঙ্গা এলাকায় মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক দোকান উচ্ছেদ করেছে প্রশাসন। ঈদকে সামনে রেখে উত্তরাঞ্চলমুখী যানবাহনের সম্ভাব্য চাপ সামাল দিতে এবং যানজট নিরসনের লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ-সংলগ্ন বিশ্বরোড এলাকায় ঢাকা–বগুড়া, ঢাকা–পাবনা ও ঢাকা–নাটোর মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলোতে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে সলঙ্গা থানা পুলিশ, হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের (আরএসডি) কর্মকর্তারা অংশ নেন। বুলডোজার ব্যবহার করে সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা দোকানগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উত্তরবঙ্গমুখী যানবাহনের চাপ বেড়ে যায়। তাই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য যানজট এড়াতে অবৈধ স্থাপনা অপসারণ করা হচ্ছে।

অভিযান চলাকালে সংশ্লিষ্টরা স্থানীয়দের সতর্ক করে দেন, ভবিষ্যতে মহাসড়কের পাশে নতুন করে কোনো অবৈধ দোকান বা স্থাপনা গড়ে তোলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা সরফরাজ ও হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০