শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ইকোনমিক জোনে অস্ত্রসহ চাঁদাবাজ কালা মানিক গ্রেফতার

ফটোকার্ড

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ.

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে অস্ত্রসহ চাঁদাবাজ কালা মানিক (৩৫) গ্রেফতার করেছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ।

সোমবার (২৮ জুলাই) বেলা ২টা ৩০ মিনিটের সময় সিরাজগঞ্জ সদর উপজেলা সায়দাবাদ ইকোনোমিক জোন সংলগ্ন চকবয়রা এলাকার নুরু ব্যাপারীর ছেলে মোঃ মানিক ওরফে কালা মানিক (৩৫) কে ইকোনোমিক জোন এলাকা হতে অস্ত্র নিয়ে চাঁদাবাজির সময় এলাকাবাসী ধরে গণধোলাই দিয়ে সিরাজগঞ্জ জেলা ডিবি ও সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। এ সময় তার নিকট হতে ২ রাউন্ড গুলি ম্যাগাজিনসহ ১ টি পিস্তল উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সায়দাবাদ ইকোনমিক জোন এলাকায় বিএসএল কোম্পানির মালামাল (ইটের খোয়া, পাথর) ট্রাকে করে নিয়ে আসার সময় ইকোনমিক জোনের ভিতরে কালা মানিক ও তার দলবল নিয়ে ট্রাক আটকিয়ে চাঁদা দাবি করেন। ট্রাক ড্রাইভার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কাজ বন্ধ করার হুমকি দেন। এ সময় উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে কালা মানিক পিস্তল বের করে ট্রাক ড্রাইভার কে মারার চেষ্টা করলে তার চিৎকারে আশপাশের লোকজনসহ এলাকাবাসী এগিয়ে আসলে কালা মানিক পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধরে গণধোলাই দেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি মোঃ মোখলেছুর রহমান বলেন, তাকে আটক করে ডিবি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন আছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০