শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ক্যাবের উদ্যোগে দ্রব্যমূল্য ও নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রচারণামূলক কর্মসূচি ও খেজুর বিতরণ

ফটোকার্ড

নজরুল ইসলাম :
কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় রাখা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে একটি প্রচারণামূলক কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের প্রধান প্রধান সড়ক, কাঁচাবাজার, চাল মার্কেট, বড় বাজার, কাপড় মার্কেট, কসমেটিক মার্কেট ও ফলের বাজারসহ ৫/৬টি গুরুত্বপূর্ণ পয়েন্টে র‌্যালি থামিয়ে ক্রেতা-ভোক্তাদের মাঝে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়। এ সময় বক্তারা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পবিত্র রমজান মাসে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বজায় রেখে ব্যবসা পরিচালনা করতে হবে এবং অযৌক্তিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে বিরত থাকতে হবে।

পথসভা চলাকালে প্রায় ২০০ জন চলমান রিকশাচালকের মাঝে ২০০ প্যাকেট খেজুর বিতরণ করা হয়। কর্মসূচির সমাপনী আলোচনা অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে।

ক্যাব সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আবু জাফর খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য প্রদান করেন এফএমবির সভাপতি আনোয়ার হোসেন, ক্যাবের সাধারণ সম্পাদক আবু জাফর খান, সভাপতি শওকত আলী, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা এবং অন্যান্য বিশিষ্ট নাগরিকবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০