রাকিবুল ইসলাম রাকিব :
সিরাজগঞ্জের ৩নং বহুলী ইউনিয়নে সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনায় রয়েছেন পরিচিত মুখ এস এম রঞ্জু। সিরাজগঞ্জ জেলা বিএনপি’র এই উপদেষ্টা বর্তমানে স্থানীয় উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিবেদিত রেখেছেন। একই সঙ্গে আগামী নির্বাচনে ৩নং বহুলী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজেকে প্রস্তুত করছেন তিনি।
স্থানীয়দের অভিমত, এস এম রঞ্জুর বলিষ্ঠ উপস্থিতি ও জনকল্যাণমূলক কার্যক্রম ইতোমধ্যে ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে। দীর্ঘ দিন ধরে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানবিক উদ্যোগ গ্রহণ এবং স্থানীয় উন্নয়নমূলক কাজে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

বিশেষ করে তরুণ সমাজকে সংগঠিত করতে তার ভূমিকা প্রশংসনীয়। সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্নাফ হোসেন মুন বলেন, “রঞ্জু ভাই সবসময় আমাদের ভালো কাজে উৎসাহ দেন। তিনি পাশে থাকলে আমরা যেকোনো সামাজিক ও মানবিক কাজে অনেক সাহস পাই।”
এলাকার স্থানীয়রা জানান, যেকোনো দুর্যোগ কিংবা সংকটময় মুহূর্তে এস এম রঞ্জুকে সবার আগে সাধারণ মানুষের পাশে পাওয়া যায়। নিঃস্বার্থভাবে মানুষের সেবায় এগিয়ে আসায় এলাকায় তার গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
নিজের লক্ষ্যের বিষয়ে এস এম রঞ্জু বলেন, “আমি পদ-পদবির চেয়ে মানুষের পাশে থাকাকেই বড় মনে করি। বহুলী ইউনিয়নের পরিকল্পিত উন্নয়ন, যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলা এবং জনসেবাই আমার মূল লক্ষ্য। ইনশাআল্লাহ, সবার দোয়া ও সহযোগিতা পেলে আগামীতে আরও বড় পরিসরে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব নিতে হলে ভবিষ্যতে তাকে আরও বিস্তৃত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে জনগণের আস্থা ধরে রাখতে হবে।






