শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে সলঙ্গা ফোরামের উদ্যোগে রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহ দিবস পালিত

ফটোকার্ড

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জে সলঙ্গা ফোরামের উদ্যোগে রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (২৭ জানুয়ারী) সন্ধ্যা ৬টায় সিরাজগঞ্জস্থ দৈনিক কলম সৈনিকের সভা কক্ষে এক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সলঙ্গা ফোরামের সভাপতি এএইচএম মহিবুল্লাহ মহিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাওলানা তর্কবাগীশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গ্রামপাঙ্গাসী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল হাকিম,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, দৈনিক কলম সৈনিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মাদ আব্দুল হামিদ,বিএনপি’র উপদেষ্টা মন্ডলীর সদস্য,সলঙ্গার কৃতিসন্তান সৈয়দ নিয়ামুল হাকিম সাজু, হেদায়েতুল হক আইয়ুব,সিরাজগঞ্জ জেলা বাসদের সভাপতি নব কুমার কর্মকার,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,এনটিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্না,যুগ্ম-সাধারণ সম্পাদক ও আরটিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক,এসএটিভির জেলা প্রতিনিধি রহমত আলী,অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসী, সলঙ্গার কৃতিসন্তান সাংবাদিক মৌঃ নজরুল ইসলাম,সরকারি সালেহা ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুর রহমান জাহিদ ও জান্নাতুল ফেরদৌস প্রমুখ। 

সভায় বক্তাগন সলঙ্গা থানাকে উপজেলা ও সলঙ্গা দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষনাসহ সলঙ্গা বিদ্রোহের ইতিহাসকে জাতীয় ও আন্তর্জাতিক ইতিহাসের পাতায় অন্তর্ভুক্ত করার দাবি জানান।

শেষে সলঙ্গা বিদ্রোহে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে। এর আগে সকাল ১০টায় সলঙ্গা ফোরামের সভাপতি এএইচএম মহিবুল্লাহ মহিব ও সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদের নেতৃত্বে ফোরামের সদস্যগণ সলঙ্গা থানাকে উপজেলা ঘোষণা ও সলঙ্গা বিদ্রোহ দিবসকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০