শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ৩,৯৭৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফটোকার্ড

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ৩,৯৭৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২।

রবিবার (২৭ এপ্রিল) বেলা ১ টায় লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২, সদর কোম্পানীর মিডিয়া অফিসার মোঃ উসমান গণি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় আজ রাত্রী ০২.২০ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন ষোল মাইল চান্দাইকোনা মা ফুড গার্ডেন হোটেলের বিপরীত দিক থেকে ৩,৯৭৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এছাড়াও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন এবং নগদ ৬১২৫ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন নোয়াখালী জেলার সুধারাম থানার চর ষোলকিয়া গ্রামের মৃত মোজাফ্ফর আহম্মেদের ছেলে মোঃ খোকন মিয়া(৫৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০