শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ৭ নং নলকা ইউনিয়ন পরিষদে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাউল বিতরণ

ফটোকার্ড

  

মোঃ  হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলাধীন  নলকা  ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  হতদরিদ্রদের মাঝে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায়  ৩২৪০  জন পরিবারের মধ্যে বিনামূল্যে চাউল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১২ মার্চ ২০২৬) সকাল ৮ টায়  ৭ নং নলকা
ইউনিয়ন পরিষদ হলরুমে নলকা ইউনিয়ন পরিষদের আয়োজনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৭ নং নলকা ইউনিয়নে   তিন হাজার দুইশত চল্লিশ  জন পরিবারের মাঝে ১০ কেজি চাউল অসহায় দুঃস্থ, হতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ উদ্বোধন করেন ৭ নং নলকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান  মোঃ  রেজাউল করিম।

এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম   জানান, ঈদকে সামনে রেখে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে সরকারের এই খাদ্য সহায়তা সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ নিশ্চিত করতে  রায়গঞ্জ উপজেলা প্রশাসন কাজ করছে।” একই সাথে আমাদের ৭ নং নলকা ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছর ন্যায়ে এ বছরেও ভিজিএফ এর চাউল বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জানান
চাল বিতরণ কার্যক্রম তদারকির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়ন পরিষদে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। এবং  নির্বাহী অফিসার নিজেও এ কাজের তদারকি করা হচ্ছে। তাই ভিজিএফের চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম বা কারচুপি সহ্য করা হবে না। প্রত্যেক কার্ডধারী হতদরিদ্র পরিবার সঠিক মাপে ১০ কেজি করে চাল পাবে তা নিশ্চিত করা হবে।জেলা প্রশাসন  ও উপজেলা প্রশাসন জানিয়েছে, ঈদের আগেই জেলার সব উপজেলায় ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন করা হবে, যাতে দরিদ্র পরিবারগুলো আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে।

এসময়ে উপস্থিত ছিলেন ৭ নং  নলকা  ইউনিয়ন পরিষদর প্রশাসনিক কর্মকর্তা মোঃ হারুনর রশিদ,  রায়গঞ্জ উপজেলা বিআরডি এর প্রকল্প কর্মকর্তা ও ট্যাগ অফিসার মোঃ আমিনুল ইসলাম, সহ আরো অন্যন্য ইউনিয়ন পরিষদের মেম্বারগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০