শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে অর্ডিনারী গ্রুপে পরিচালক পদে গণসংযোগ করছেন হাজী মোঃ আব্দুস সাত্তার

ফটোকার্ড


মোঃ হোসেন আলী (ছোট্ট) :

আগামী ৬ ডিসেম্বর-২০২৫ খ্রিঃ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচনে অর্ডিনারী গ্রুপে পরিচালক পদে প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আব্দুস সাত্তার ব্যবসায়ী ভোটারদের মাঝে গণসংযোগ করছেন । শনিবার (১৫ নভেম্বর-২০২৫)বেলা সাড়ে ১১ টা হতে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জ শহরের বিএ কলেজ রোডে অ্যাডভোকেট কর্ণার গিয়ে, এস.এস.রোড হয়ে বাজার স্টেশন হয়ে মাড়োয়ারি পট্টি সড়ক, বড়গোলাপট্রি, মুজিব সড়কের চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রি’র অন্তর্ভুক্ত ব্যবসায়ী ভোটারদের মাঝে গণসংযোগ করেন। এসময়ে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভোটার ব্যবসায়ী হাফিজুর রহমান, আকবর হোসেন, আবু মুসা, মুকুট, সুমন চৌধুরী, আমির হোসেন সুকান্ত কুমার দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, আমি ব্যবসায়ীদের পাশে রয়েছি থাকবো। ব্যবসায়িক কর্মকাণ্ডের নিরাপত্তা নিশ্চিত করণে কাজ করতে চাই। ব্যবসা কেন্দ্রিক সকল ভালো নিয়ম নীতি আদর্শ কর্মকাণ্ড মাধ্যমে ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধ রাখতে চাই।
ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে কাজ করতে চাই। আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা আমাকে সেই সুযোগ তৈরি করে দিতে পারবে বলে আমি বিশ্বাস করি। এই আত্মবিশ্বাস বুকে ধারণ করে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আসন্ন নির্বাচনে ভোটার ভাইদের মূল্যবান ভোট চাই এবং সিরাজগঞ্জ জেলার সকল ব্যবসায়ীদের দোয়া ও ভালোবাসা কামনা করছি

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০