শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৫৪’তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সমাপনী অনুষ্ঠিত

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৫৪’তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ খ্রি: ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ক্রিকেট (বালক-বালিকা), ভলিবল ( বালক-বালিকা), ব্যাডমিন্টন একক ( বালক-বালিকা),ব্যাডমিন্টন দ্বৈত(বালক- বালিকা), টেবিল টেনিস ( বালক-বালিকা ) , এবং অ্যাথলেটিক্স তিনটি গ্রুপে বড়, মধ্যম, ছোট বিভিন্ন খেলার বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয় স্কুল ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সিরাজগঞ্জ সদর উপজেলার আয়োজনে, শনিবার (১০জানুয়ারি-২০২৬খ্রি.) বিকাল তিনটায়, সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শহিদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আফিফান নজমু। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আতিকুর রহমান।

এসময়ে জাহানারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার সানোয়ার হোসেন, ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম, সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহেল কফি, রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, ডাঃ তাসমিনা মতিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন খান, প্রীতিলতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদীন, সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াদুদ সহ সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শারীরিক শিক্ষার শিক্ষক গন ও অংশগ্রহণ কারী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০