শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ৬ শাহজাদপুরের সাবেক এমপি চরণ ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জোসনা খনম গ্রেফতার

ফটোকার্ড

মোঃ জাহাঙ্গীর আলম,শাহজাদপুর উপজেলা প্রতিনিধিঃ

‘গ্রেপ্তার সাবেক এমপি চয়ন ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের মাটির মসজিদ এলাকায় পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাট থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৯ ফেব্রুয়ারি), দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশ বাড়িটি তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এর আগে ওই বাড়িতে চয়ন ইসলামের অবস্থান টের পেয়ে সেখানে অবস্থান নেয় ছাত্র-জনতা ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশ সেখানে পৌঁছে বাড়ি তল্লাশি চালিয়ে চারতলার একটি ফ্ল্যাটের ভেতর থেকে চয়ন ইসলামকে গ্রেপ্তার করে।’

‘গ্রেপ্তার করা চয়ন ইসলাম সিরাজগঞ্জ-৬ আসন থেকে আওয়ামী লীগের ডামি নির্বাচনের সংসদ সদস্য ছিলেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনেও ওই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এর আগে ওই আসন থেকে ১৯৯৮ সালের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামে।

তার বোন মেরিনা জাহান কবিতা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর চয়ন ইসলাম আত্মগোপন করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, গত প্রায় কয়েক মাস ধরে তিনি শ্রীপুর উপজেলার মাটির মসজিদ এলাকায় পাঁচতলা ওই বাড়ির চারতলায় একটি ফ্ল্যাটে আত্মগোপনে ছিলেন।”

থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘সেখানে তার (চয়ন ইসলাম)। অবস্থান টের পেয়ে রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় ছাত্র-জনতা ও বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেয়।
খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে বাড়িটি তল্লাশি চালিয়ে চারতলা ফ্ল্যাটের একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০