শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সয়দাবাদে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এতিম দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদে ইউনিয়নে  মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে  এতিম,  দুঃস্থ, অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে বারটার দিকে, সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নে মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় পাঁচ শতাধিক শীতার্ত এতিম  দুঃস্থ ও অসহায়দের মাঝে শীত বস্ত্র কম্বল  বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি  রুমানা মাহমুদ। এ কম্বল বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, 


সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি রফিক সরকার। 
বিএনপি নেতা  অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ।
এসময়ে জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, সয়দাবাদ ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা  উপস্থিত ছিলেন। শীতার্ত  এতিম, দুঃস্থ, অসহায় মানুষেরা কম্বল উপহার পেয়ে খুশি হয়ে বাড়ি ফিরছেন।  
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০