সেলিম তালুকদার, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী এলাকায় বগুড়া নগরবাড়ী মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক অটোরিকশা চালক ও পাবনা জেলার ফরিদপুর উপজেলার ডেমরা ব্রাক চিলিং সেন্টারের ম্যানেজার মোঃ রোকন খান সহ মোট ২জন। শনিবার (৯ আগস্ট) দুপুর আনুমানিক ১.৩০ ঘটিকায় পাবনা থেকে ছেড়ে আসা ঢাকা গামী সরকার ট্রাভেলসের যার নাম্বার ( ঢাকা মেট্রো- ব- ১৪-৮৩৬৬ ) একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি ও অটোরিকশার সাথে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৮ থেকে ১০ জন। নিহত ব্যক্তি হলেন পোতাজিয়া মধ্যে পাড়া গ্রামের গনি শেখের ছেলে বাহাদুর শেখ (৪০) ও টাঙ্গাইল জোর গাঁজার মোঃ রোকন খান (৩৮)।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ, শাহজাদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায় এবং আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।






