শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক লেলিন’র মাতার জানাজা ও দাফন কার্য্য সম্পন্ন

ফটোকার্ড

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক, হোসেনপুর দক্ষিণ পাড়া নিবাসী মোঃ লতিকুল ইসলাম লেলিন এর মাতার জানাজা নামাজ ও দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।

রবিবার (১০ আগস্ট) বাদ আছর হোসেনপুর দক্ষিণ জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ ও মালশাপাড়া কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।

জানাজা নামাজের পূর্বে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক পৌর মেয়র এ্যাড. মোকাদ্দেছ আলী,মরহুমার পুত্র, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক লতিকুল ইসলাম লেলিন।

পরিচালনা করেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, মিডিয়া সেলের আহ্বায়ক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান।

এ-সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির কোষাধ্যক্ষ রাশেদ খান লেবু,সহ-দফতর সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, জেলা বিএনপির নির্বাহী সদস্য রাশেদুল হাসান আজাদ,সিরাজগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক, সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী,যুগ্ম আহ্বায়ক মাওলানা টিএম শরিফ উদ্দিন জামিল, হাফেজ মাওলানা মোঃ জুবায়ের হোসেন জুয়েল, শাহজাদপুর উপজেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যাপক  মাওলানা  মোঃ আব্দুস সালাম, সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ স্বপন ওয়ারেসীসহ সিরাজগঞ্জ জেলা ওলামা দলের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক মুসুল্লি উপস্থিত ছিলেন।

জানাজা নামাজে ইমামতি করেন, হোসেনপুর দক্ষিণ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ মুফতি মোস্তাকিন হোসেন।

অপরদিকে মরহুমার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন, বিএনপি জাতীয় স্হায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব কাজী মাওলানা মোঃ সেলিম রেজা ও সদস্য সচিব অ্যাড.কাজী মাওলানা মোঃ আবুল হোসেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০