সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জ প্রেসক্লাব পরিচালিত হয় প্রেসক্লাবের নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী- সভাপতি খান হাসান

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্রর বিধান ও রীতি অনুযায়ী কোন সম্মানিত সদস্যর যদি মিডিয়া বন্ধ হয়ে যায়,অথবা তিনি যদি  মিডিয়া পরিবর্তন করে অন্য কোন মিডিয়াতে যোগদান করেন তাহলে তিনি তার বর্তমান মিডিয়ার বিষয়টি প্রেসক্লাব কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করবেন।

কারও যদি মিডিয়া বন্ধ হয়ে যায় অথবা তিনি যদি মিডিয়া পরিবর্তনের বিষয়টি প্রেসক্লাবকে লিখিতভাবে অবহিত না করেন তাহলে সেক্ষেত্রে প্রেসক্লাব তাকে চিঠি দিবেন। 

তিনি চিঠি গ্রহণ না করলে অথবা চিঠির উত্তর না দিলে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি তখন তার সদস্য পদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫খ্রিঃ) সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য পদ জটিলতা নিরসনে এমনি পদ্ধতি ও গঠনতন্ত্রের কথা জানিয়েছেন প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান। তিনি জানান ৫ আগস্টে স্বৈরাচার সরকারের দোসররা পলায়নের কারণে কিছু মিডিয়া বন্ধ হযে গেছে।আবার অনেকে নিজে থেকে কর্মস্থল পরিবর্তন করেছেন।যার কারণে সদস্য পদ হালনাগাদ করার লক্ষে আমরা প্রেসক্লাব কর্তৃপক্ষ প্রত্যেক সদস্যকে চিঠি প্রেরণ করেছি।সেই মোতাবেক আমরা সবার সদস্য পদ হালনাগাদ করে ১০০ সদস্যের তালিকা প্রকাশ করেছি।

আজকে যাকে ঘিরে বিতর্ক দেখা দিয়েছে, তার পূর্বের মিডিয়া বন্ধ হয়ে গেছে,তিনি নতুন কোন মিডিয়াতে যোগদান করলে সে বিষয়টি তিনি প্রেসক্লাব লিখিতভাবে অবহিত করেননি। উপরন্তু প্রেসক্লাব কর্তৃপক্ষ তাকে সরকারি ডাকযোগে পত্র প্রেরণ করলে তিনি তা গ্রহণ করেননি।

এই রকম শুধু একজন নয়,অনেকের ক্ষেত্রেই ঘটেছে। অনিবার্য কারণে প্রেসক্লাবের তালিকা প্রকাশ করা হয়েছে।  তালিকা প্রকাশের পর সরকারি ডাকে চিঠি গ্রহণ না করা সম্মানিত সদস্যদের মধ্যে অনেকেই এখন তাদের বর্তমান কর্মস্থল উল্লেখ করে প্রেসক্লাবের সদস্য পদ নবায়ন করার জন্য আবেদন করেছেন।

মিডিয়া পরিবর্তন সংক্রান্ত বিষয়ে সম্মানিত যে সদস্যই আবেদন করবেন তা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্তর আলোকে সদস্য নবায়ন করা হবে।

প্রেসক্লাবের বিরুদ্ধে জজকোর্ট মামলা করলেন,একদিনও আদালতে মুভ করলেন না,৯ মাসের মাথায় আদালত মামলা খারিজ করে দিলো,সরকারি ডাকযোগ প্রেরিত চিঠি গ্রহণ করলেন না,মিডিয়া পরিবর্তন বা নবায়নের বিষয়ে অবজ্ঞা করলেন, এখন উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে” একের দোষ অন্যের ঘাড়ে চাপানো” বা “নিজের দোষ অন্যের উপর চাপিয়ে  দিচ্ছেন!

আসলেই বিচিত্র এই দেশ আর বিচিত্র এই দেশের মানুষ। 

হায় সেলুকাস!(গঠনতন্ত্র অনুযায়ী সিরাজগঞ্জ প্রেসক্লাবের কারই সদস্য  পদ স্থায়ী নয়,নবায়ন যোগ্য) 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০