মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত শহীদ পরিবারের সাথে মতবিনিময় ও মধ্যাহ্ন ভোজ এঁর আয়োজন করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) দুপুরের দিকে সিরাজগঞ্জ পৌর শহরের এস এস রোডস্থ গুডফুড রেষ্টুরেন্টে জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু’র ওইকান্তিক প্রচেষ্টায় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ পরিবারের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলাই আগস্টের শহিদের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন,জুলাই গণঅভ্যুত্থান হচ্ছে এদেশের গণতন্ত্র রক্ষার এক সাহসী অধ্যায়। সেই লড়াইয়ে যারা শহীদ হয়েছেন, তাঁদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।
সেই দিন ছাত্ররা নিজের মাটিতে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার দাবি নিয়ে নেমে ছিল রাজপথে কেউ ফিরেছে লাশ হয়ে আবার কেউ হারিয়েছে অঙ্গ-প্রতঙ্গ। কতোটা হৃদয় বিদারক মূহুর্ত বৃদ্ধ মায়ের কোলে মৃত একমাত্র কর্মজীবী সন্তানের লাশ আবার বাবার কোলে পড়ে ছিল ছোট্ট শিশুর রক্তমাখা দেহ। বৃষ্টিভেজা বিকালে শহীদস্বজনদের আহাজারিতে আরও ভারী হয়ে উঠেছিলো সেই ভিজে পরিবেশটা। আমি কাঁদতে চাই না, আপনারা যে আন্দোলন শুরু করেছিলেন জুলাই থেকে আগস্ট পর্যন্ত এটা যেন কোনভাবে তারা ছিনতাই না করতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি অমর কৃষ্ণ দাস। এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, সিরাজগঞ্জ জেলা বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আল আমীন খান, জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ প্রমুখ।






