শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ,রেল যোগাযোগ বন্ধ

ফটোকার্ড

তারিকুল আলম, স্টাফ রিপোর্টারঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার (১৩ আগস্ট) সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে রেলপথ অবরোধ করেছেন। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে এই আন্দোলন শুরু হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ১৬ জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৯ বছর পার হলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি অনুমোদন হয়নি। দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে কোনো ফল না পাওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস বর্জনের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের আন্দোলন শুরু করেন। এর ধারাবাহিকতায় তারা বগুড়া নগরবাড়ী মহাসড়কে অবরোধ, পথ নাটক এবং প্রতীকী ক্লাসসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। এরপরও দাবি পূরণ না হওয়ায় গত বৃহস্পতিবার হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন ও গত রোববার মহাসড়ক অবরোধ করেন, যার ফলে প্রায় দুই ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ ছিল।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুল ইসলাম জানান, অবরোধের কারণে একাধিক ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটতে পারে। বর্তমানে রেলের নিরাপত্তায় পুলিশ ও রেলওয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০