শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

বেলকুচিতে আওয়ামী লীগ পূর্ণবাসনের চেষ্টা,সরকারি অনুষ্ঠানে বিশেষ অতিথি আওয়ামী লীগের উপদেষ্টা

ফটোকার্ড

মোঃ জুবায়ের হোসাইন, বেলকুচি উপজেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা পর্যায়ের সরকারি প্রোগ্রামগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়মিত উপস্থিতি ও অংশগ্রহণ নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে স্থানীয়দের মধ্যে।

দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থেকে বিরোধী মত দমন, সাধারণ মানুষকে হয়রানি ও নির্যাতনের ইতিহাস থাকা আওয়ামী লীগ এখন আবার সরকারি প্রোগ্রামের মাধ্যমে পুনঃপ্রবেশের চেষ্টা করছেন।

সম্প্রতি বেলকুচি উপজেলা সরকারি অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাইদুর রহমানকে বিশেষ অতিথি হিসেবে ডাকা হয়।কিন্তু বেলকুচি উপজেলা অন্য অন্য দলের সিনিয়র নেতাদের ডাকা হয় নাই।এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকাকালীন জনগণের স্বার্থ উপেক্ষা করে এসেছে, তারা কীভাবে প্রশাসনিক প্রোগ্রামে অতিথি হয়ে আসতে পারে?

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের ভূমিকা নিয়েও সমালোচনা চলছে। অভিযোগ, তিনি সরকারি অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাদের জন্য নিয়মিত ‘ঠাঁই’ করে দিচ্ছেন, যা প্রশাসনিক নিরপেক্ষতার পরিপন্থী। অনেকেই বলছেন, এই প্রক্রিয়া আসলে আওয়ামী লীগের ‘পূর্ণবাসন’ পরিকল্পনার অংশ।
যারা বছরের পর বছর সাধারণ মানুষকে কষ্ট দিয়েছে, তাদের আবার সরকারি মঞ্চে তুলে দেওয়া আমাদের জন্য অপমানজনক।

এ নিয়ে এলাকায় রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে।আওয়ামী লীগের রাজনৈতিক দলের প্রভাব বৃদ্ধি পেলে তা সামাজিক বিভাজন ও উত্তেজনা বাড়াতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্থানীয় পর্যায়ে প্রশাসনের নিরপেক্ষতা নষ্ট হলে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয় এবং জনগণের আস্থা হারিয়ে যায়। বেলকুচিতে যা ঘটছে, তা ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক সংঘাতের জন্ম দিতে পারে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০