শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

বেলকুচিতে ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস পরিদর্শন করলেন-অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান

Download Photocard

মোঃ জুবায়ের হোসাইন, বেলকুচি উপজেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন সহ উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে তিনি প্রথমে ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পৌঁছালে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় পরিবেশে এক প্রকার উৎসবমুখরতা বিরাজ করে।

পরিদর্শনকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউনিয়ন পরিষদের কার্যক্রম, জন সেবামূলক উদ্যোগ, সেবা প্রদান প্রক্রিয়া এবং ভূমি অফিসের সেবার মান স্বচক্ষে পর্যবেক্ষণ করেন। তিনি সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন এবং সরকারি সেবার মান আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সরকারি সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার
আফরিন জাহান, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন প্রশাসক ঈমান আলী, প্রবাস নিবন্ধন কর্মকর্তা আবু শাহিন মোল্লা, প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের, মোঃ আবু ইলিয়াছ প্যানেল চেয়ারম্যান, বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার সভাপতি কেরামত আলী তালুকদার , ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম তুহিন , মোঃ নুরুন্নবী ,মোঃ আবু সাঈদ, মোঃ আঃ বাতেন , মোঃ বাবলু প্রামানিক, মোঃ শাহআলম মন্ডল, মোছাঃ এলিনা খাতুন , মোছাঃ জেসমিন বেগম, মোছাঃ নাসরিন হোসেন আকন্দ সহ -স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০