সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভাসহ বর্নাঢ্য আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

মোঃ হোসেন আলী (ছোট্ট) : বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সিরাজগঞ্জে পালিত হলো সনাতন ধর্মালম্বীদের যুগবতার শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব।

শনিবার( ১৬ আগস্ট) সকাল ৮ টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের বড় গোলা রোডস্থ ভাসানী কলেজের সামনে সিরাজগঞ্জ জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটির আয়োজনে জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বনার্ঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের উপরে তাৎপর্য মূলক বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।  অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটির  আহবায়ক এ্যাডভোকেট কল্যান কুমার সাহা। আলোচনা সভা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক শ্রী সত্য নারায়ন সারদা। সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটির আহবায়ক এ্যাডভোকেট কল্যাণ সাহা,  আলোচনা সভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি অমর কৃষ্ণ দাস। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ  সাইদুর রহমান বাচ্চু, এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, খ. ম রকিবুল হাসান রতন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আল-আমীন খান,সাধারণ  সম্পাদক মোঃ মোরাদুজ্জামান মুরাদ, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস,জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সিরাজুল ইসলাম সেরাজ, শহর বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক রেজাউল করিম জোয়ার্দার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি গোপাল চন্দ্র সাহা, পূজা উদযাপন পরিষদ শহর শাখার সভাপতি সাংবাদিক হীরুকগুণ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক হীরুকগুণ,  প্রমুখ। পরে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ি সত্য নারায়ন সারদা। আলোচনা সভা শেষে একটি বার্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কালীবাড়ি গোবিন্দবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় শহরের বিভিন্ন মন্দির মন্ডব থেকে ভক্তরা বাদ্যবাজনা আর বিভিন্ন সাজে সজ্জিত হয়ে অংশ গ্রহন করে। এছাড়া দিনব্যাপি জেলার বিভিন্ন মন্দিরে ধর্মীয় সঙ্গীত,ধর্মীয় আলোচনা ভোগ আরতি ও প্রসাদ বিতরনের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০