শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

সলঙ্গার চৈত্রহাটিতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ র‍্যালী অনুষ্ঠিত

ফটোকার্ড

মোঃ আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটিতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় আদিবাসী পাড়ার তাপস চন্দ্র মুড়ারীর বাসা থেকে র‍্যালীটি যাত্রা শুরু করে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষিকা সানজিতা রানীর নেতৃত্বে আয়োজিত এই র‍্যালীতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। আনন্দঘন পরিবেশে শোভাযাত্রাটি সুতাহাটি, চৈত্রহাটি, মাহমুদপুর ও উনুখাঁ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে দুপুর ১টার দিকে চৈত্রহাটি শ্রীশ্রী জগদিশ্বরী মাতা মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়েছে।

পরে মন্দির প্রাঙ্গণে ভক্তরা ভজন, কীর্তন ও প্রার্থনায় অংশ নেন। সর্বত্র ছিল উৎসবের আমেজ ও ধর্মীয় উচ্ছ্বাস। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে শিক্ষিকা সানজিতা রানী বলেন,“শ্রীকৃষ্ণ ছিলেন সত্য, ধর্ম ও ন্যায়ের প্রতীক। তাঁর জীবনাদর্শ আমাদের জীবনে আলো ছড়ায়। অন্যায় ও অসত্যের বিরুদ্ধে লড়াই করার শিক্ষা আমরা কৃষ্ণের জীবন থেকে পাই।

চৈত্রহাটি শ্রীশ্রী জগদিশ্বরী মাতা মন্দিরের সহসভাপতি শ্রী হৃদয় মুরারি বলেন,“জন্মাষ্টমী শুধু ভক্তির উৎসব নয়, এটি ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিকতার শিক্ষা দেয়।

স্থানীয়রা জানান, প্রতিবছর জন্মাষ্টমী উপলক্ষে এ ধরনের আয়োজন তাদের মাঝে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও আনন্দ ছড়িয়ে দেয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০