শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের লিফলেট বিতরণ

ফটোকার্ড

মোঃ জুয়েল হোসেন,সিরাজগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের হাতে পৌঁছে দিতে সিরাজগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন সড়ক, বাজার ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপি’র লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন।

মির্জা মোস্তফা জামান বলেন, “দেশকে ধ্বংসস্তূপ থেকে বাঁচাতে হলে রাষ্ট্রকাঠামো সংস্কার অপরিহার্য। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা কর্মসূচিই একটি গণতান্ত্রিক, সুশাসনভিত্তিক এবং জনগণের সরকার প্রতিষ্ঠার রূপরেখা।”

তিনি আরও জানান, এই কর্মসূচির মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন, মানবাধিকার রক্ষা, বিচার বিভাগের স্বাধীনতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন নিশ্চিত করা হবে।

লিফলেট বিতরণকালে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনগণের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। তাদের মতে, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের প্রত্যাশা ও ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের নীল নকশা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০