শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

শাহজাদপুরে নৌকাডুবির পর সন্তানকে বাঁচালেও পানিতে তলিয়ে গেলেন বাবা

ফটোকার্ড

শাহজাদপুর প্রতিনিধি:.

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিলের পানিতে নৌকাডুবির ঘটনায় সাত বছরের শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে মনিরুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

 বুধবার (২০ আগস্ট ২০২৫খ্রি:) দুপুর ১২টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনিধুকুরিয়া বিলে এ ঘটনা ঘটে।

মৃত মনিরুল ইসলামের বাড়ি উপজেলার ব্রজবালা গ্রামে। তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মনিরুল রাইস মিলে ধান ভাঙাতে নৌকায় করে পাশের চিনাধুকুরিয়া গ্রামে যাচ্ছিলেন। নৌকায় তাঁর সাত বছরের ছেলে, ভাগনে ও বাবা ছিলেন। নৌকাটি মাঝবিলে পৌঁছানোর পর হঠাৎ ঝোড়ো বাতাস ও প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়। এতে ধানবোঝাই নৌকাটি উল্টে সবাই বিলের পানিতে ডুবে যায়। এ সময় মনিরুলের বাবা আবদুস সালাম ও ভাগনে সাঁতরাতে থাকে। আর মনিরুল দুই হাত দিয়ে তাঁর ছেলে মাসুমকে উঁচু করে ধরে চিৎকার করতে থাকেন।

এ সময় আশপাশের লোকজন ও জেলেরা নৌকা নিয়ে ছুটে এসে মনিরুলের হাত থেকে শিশুপুত্রকে উদ্ধার করে নৌকায় তোলামাত্র ক্লান্ত মনিরুল গভীর পানিতে তলিয়ে যান। এরপর জেলেরা তাঁর সন্ধানে পানিতে তল্লাশি চালান। ঘণ্টাখানেক পর জেলেদের জালে মনিরুলের নিথর দেহ উঠে আসে। স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা মো. শাহ আলী জানান, মনিরুল ইসলাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০