সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

উল্লাপাড়ায় র‌্যাবের অভিযানে কষ্টি পাথরের মূর্তিসহ দুই পাচারকারী গ্রেফতার

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ :

র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জের অভিযানে উল্লাপাড়া থানা এলাকা থেকে মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূর্তি উদ্ধারসহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‌্যাব-১২, সদর কোম্পানির একটি আভিযানিক দল উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের পশ্চিম মহেশপুর এলাকায় পলাতক আসামি মিরাজ ফকিরের টিনের ঘরে এ অভিযান চালায়।

এ সময় উদ্ধার করা হয় ৩১ দশমিক ৫৪০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি। মূর্তিটির দৈর্ঘ্য ২৪ ইঞ্চি, মাথা থেকে পা পর্যন্ত উচ্চতা ১২ ইঞ্চি এবং প্রস্থ ১২ ইঞ্চি বলে র‌্যাব জানিয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ শাহিন আলম (৩০) নওগাঁ (মধ্যপাড়া) গ্রামের মোঃ আলমাছ আলীর ছেলে ও মোঃ আমিরুল ইসলাম (৪৫) শ্রীকৃষ্ণপুর (উত্তর পূর্ব পাড়া) গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে উভয় সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মূর্তিটি বিদেশে পাচারের উদ্দেশ্যে হেফাজতে রাখার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০