সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি বিশা শেখকে হাসপাতালে ছুটে গেলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু 

মোঃ  হোসেন আলী (ছোট্ট) : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম- আহবায়ক মোঃ ছানোয়ার হোসেন ছানুর পিতা ও সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের (ভারপ্রাপ্ত) সভাপতি বিশা শেখ এবং হঠাৎ দেখা দেওয়া ডায়রিয়ার প্রাদুর্ভাবে আক্রান্ত তিন শতাধিক রোগীকে ধানবান্ধিতে অবস্থিত বেসরকারি হসপিটাল  নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে ও চিকিৎসার খোঁজ খবর নিতে যান,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ প্রেসিডেন্ট জনতার মেয়র  সাইদুর রহমান বাচ্চু। 

সোমবার (২৫ আগস্ট) দুপুরে পৌর শহরের ধানবান্ধি  নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পাশে গিয়ে খোঁজখবর নেন এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।

এসময়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন,রোগীদের দ্রুত সুস্থতার জন্য সংশ্লিষ্ট চিকিৎসকদের সর্বোচ্চ আন্তরিকতা ও সতর্কতার সঙ্গে চিকিৎসা দেওয়ার অনুরোধ জানান তিনি। এ সময় তিনি আশ্বাস দিয়ে বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের মূল দায়িত্ব। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।  তিনি আরো বলেন,  বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষ থেকেও ডায়রিয়া আক্রান্তদের বিষয়ে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে। 

এ-সময় উপস্থিত ছিলেন  সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি অমর কৃষ্ণ দাস,  জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদকও সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি শামীম খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, জেলা বিএনপির  দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ,  জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, জেলা বিএনপির  সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, সহ-যুব বিষয়ক সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী  যুবদলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, জেলা বিএনপির সহ- তাঁতী বিষয়ক সম্পাদক এম ডি আলম সহ বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০