শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

কাজিপুরে কৃষক হত্যায় জড়িত প্রভাবশালীদের হুমকিতে আতঙ্কে পরিবার

ফটোকার্ড

নজরুল ইসলাম:
সিরাজগঞ্জের কাজিপুরে ধানক্ষেতের ডোবা থেকে সবুর মিয়া (৪৬) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের কবিহার পশ্চিমপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সবুর মিয়া উপজেলার বরশিভাঙ্গা গ্রামের মৃত মাজেম মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুরবাড়ি পশ্চিম খুকশিয়ায় বসবাস করতেন।

সোমবার (২৫আগস্ট) সরেজমিনে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত (৮ আগস্ট) শুক্রবার সকালে সবুর মিয়া জমিতে কাজের কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরের দিন শনিবার সন্ধ্যায় বরশিভাঙ্গা-কবিহার সড়কের পাশে নির্জন এলাকার একটি ধানক্ষেতের ডোবায় তার মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের স্ত্রীর বড় ভাই মজনু মিয়া জানান, ভাইদের সঙ্গে সবুর মিয়ার সম্পর্ক ভালো ছিল না। সে কারণে তিনি স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন এবং সেখান থেকে জমিজমা আবাদ করতে আসতেন।

নিহতের স্ত্রী বলেন, শুক্রবার সকালে জমিতে আবাদ করতে গিয়েছিলেন। সারাদিন খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ভেবেছিলাম পাশের আত্মীয়ের বাড়িতে গেছেন। কিন্তু শনিবার সন্ধ্যায় তার মরদেহ পাওয়া গেল।”

কাজিপুর থানার ওসি নূরে আলম বলেন, মরদেহের শরীরে ফোসকা এবং মুখমণ্ডলে ফুলে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে আঘাতের আলামত মেলেনি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

তবে নিহতের পরিবার দাবি করছে, এটি স্পষ্ট হত্যাকাণ্ড হলেও ময়নাতদন্ত প্রতিবেদনের অজুহাতে পুলিশ মামলা নিতে গড়িমসি করছে। তারা অভিযোগ করেন, প্রকাশ্যে আসামিরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। পরিবারের আশঙ্কা আসামিপক্ষ প্রভাব খাটিয়ে ঘটনাটিকে ‘স্বাভাবিক’ মৃত্যু হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে এবং দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০