সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জে কুড়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত 

মোঃ হোসেন আলী(ছোট্ট): প্রতিষ্ঠান গড়ার মাধ্যমে মানুষ হতে পারে চিরঞ্জীব। তাই জীবদ্দশায় প্রতিটি মানুষ মৃত্যুর পরে নিজেকে উজ্জীবিত রাখতে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ার বিকল্প নেই। তেমনি একটি শিক্ষা প্রতিষ্ঠান সিরাজগঞ্জ সদর উপজেলার অন্তগত রতনকান্দি ইউনিয়নের সুনামধন্য বিদ্যাপীঠ কুড়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের  এডহক কমিটি ও শিক্ষক শিক্ষিকা বৃন্দদেরকে 

নিয়ে স্কুলের শ্রেণী কক্ষের গুণগতমান ও ভালো লেখাপড়া উপরে দিকনির্দেশনা মূলক এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 মঙ্গলবার (২৬ আগষ্ট ২০২৫) সকালের দিকে বিদ্যালয়ের ক্যাম্পাসে এডহক কমিটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা সভাপতিত্ব করেন,কুড়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও  সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি অমর কৃষ্ণ দাস। 

এসময়ে উপস্থিত ছিলেন, কুড়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক দীপক কুমার তালুকদার । অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি অমর কৃষ্ণ দাস বলেন,এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পড়ালেখার মান উন্নয়নে শিক্ষকদের প্রতি আমি আরো যত্ন নেওয়ার আহ্বান জানাচ্ছি। 

একই সাথে অত্র বিদ্যালয়ের  শিক্ষক শিক্ষিকাদেরকে বলছি আপনারা হচ্চেন এই প্রতিষ্ঠানের মূল চাবিকাঠি তাই  বিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। 

পড়াশোনা ছাড়া কোনো জাতি উন্নতির পথে এগিয়ে যেতে পারে না। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানোন্নয়ন ও পাঠদানে গুণগত পরিবর্তন আনতে আমরা নিরলসভাবে কাজ করবো।বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানোন্নয়ন ও পাঠদানে গুণগত পরিবর্তন আনতে আমরা নিরলসভাবে কাজ করবো। 

তিনি আরো বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য বদ্ধপরিকর। যতদিন থাকবো সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো। এডহক কমিটি তার কার্যক্রম পরিচালিত করবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশুনা ও মান উন্নয়নে।এসময়ে এডহক কমিটির সদস্যসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক /শিক্ষিকা, বৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০