মোঃ হোসেন আলী (ছোট্ট) : তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষেই হোক: এই প্রতিপাদ্যকে সামনে রেখে ,
সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৮ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে,আনন্দ মুখর পরিবেশে, নেচে গেয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম বর্ণাঢ্য র্যালিতে যোগদান করেছে। গত সোমবার ( ০১ সেপ্টেম্বর ২০২৫) বিকেলের দিকে সিরাজগঞ্জ পৌর শহরের ঘোসপাড়া পিডিবি হাই স্কুলের সামনে থেকে ৮ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম,
জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। রংবেরঙের গেঞ্জি ও টুপি ও মহিলা নেতৃবৃন্দ শাড়ি পরিধান করে,ব্যানার ফেস্টুন নিয়ে, শহীদ জিয়া, খালেদা জিয়া তারেক রহমানের প্রতিকৃতি ও জাতীয় এবং দলীয় পতাকা হাতে নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে আনন্দ মিছিলে অংশ নেন। এসময়ে বর্ণাঢ্য র্যালিটির নেতৃত্ব দেন ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজপথের নির্ভীক লড়াকু সৈনিক সংগ্রামী নেতা মোঃ শরীফ সেখ, মহিলা দলের রাজপথের পরীক্ষিত লড়াকু নেত্রী মোছাঃ শুকতারা, এবং শহর মহিলা দলের আপোষহীন ত্যাগী নেত্রী নয়ন তারার নেতৃত্বে মিছিলটি বাহিরগোলা হয়ে খান সাহেবের মাঠ হতে মিছিলটি শহর প্রদক্ষিণ করে ইসলামিয়া সরকারি কলেজে এসে শেষ হয়ে পূর্ণরায় জেলা বিএনপির আয়োজিত বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটির উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদরও কামারখন্দ ২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
এসময়ে ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক
মোঃ শরীফ সেখ, জেলা মহিলা দলের সভাপতি পদপ্রার্থী নয়ন তাঁরা ও সুখ তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে বিএনপি’র কার্যক্রম প্রকাশ্যে পালন করতে দেয়নি ফ্যাসিবাদী সরকার। প্রকাশ্যে বিএনপি’র দলীয় কর্মকান্ডে অংশ নিতে পারায় উজ্জিবিত নেতা-কর্মীরা।গত সতেরো বছর প্রতিষ্ঠা বার্ষিকী ও সভা পালন করা খুবই কষ্ট দায়ক ছিলো তবুও আমরা স্বল্প পরিসরে পালন করেছি। আমরা আওয়ামী লীগ কে ভয় পাইনি। বৈষম্য ছাত্র আন্দোলন এবং বিএনপি অঙ্গসংগঠন এর আন্দোলনে ৫ই আগষ্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। ৭ তারিখে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়।তারেক জিয়া লন্ডন থেকে বিএনপি অঙ্গসংগঠন এর উদ্দেশে বলেন, স্বৈরাচারী শাসক এর পতন হলো আমাদের প্রি টেস্ট পরীক্ষা ছিল, সামনের নির্বাচন হলো আমাদের জন্য টেস্ট পরীক্ষা। এই টেস্ট পরীক্ষায় অবশ্যই আমাদের উত্তীর্ণ হতে হবে এবং আমরা অবশ্যই সরকার গঠন করবো। খুব খারাপি চাঁদাবাজি বাংলার মাটি তে ঠাঁই নাই। তিনি আরো বলেন, দলের নাম ভাঙিয়ে যেই চাঁদাবাজি ও অরাজকতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা ৮ নং ওয়ার্ড বিএনপি সকল সময় সকল কাজে জেলা বিএনপির সকল রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করেছি ইনশাল্লাহ আগামীতেও এ ধরনের কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করব। এসময়ে ৮ নং ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দ ও মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






