শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

মহাদেবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ ও তাল গাছ রোপণ

ফটোকার্ড

(নওগাঁ)মহাদেবপুর প্রতিনিধি:এস এ উজ্জ্বল :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে ব্যতিক্রমধর্মী ও পরিবেশবান্ধব কর্মসূচী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার ডাকবাংলা সংলগ্ন আত্রাই নদীতে বিভিন্ন প্রজাতির ১০৮ কেজি মাছের পোনা অবমুক্ত ও পরিবেশ বান্ধব তাল গাছ রোপণ করা হয়। দলীয় কর্মকান্ডের অংশ হিসেবে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির
যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল নিজ উদ্যোগে এই কর্মসূচী পালন করেন।

উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ রাজুর সভাপতিত্বে এসব কর্মসূচী পালনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কৃষকদলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু, উপজেলা কৃষক দলের সহ সভাপতি মো.ওয়াজেদ আলী, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ,চাঁন্দাশ ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবু হাসান বাসার, হাতুড় ইউনিয়ন বিএনপির
সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমূখ।

এসব কর্মসূচী পালনে বিভিন্ন ইউনিয়ন কৃষকদলের নেতৃবৃন্দসহ উপজেলা কৃষকদল, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের
নেতাকর্মীরা এই পোনা অবমুক্তকরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচীতে অংশ নেন।

কেন্দ্রীয় নেতা ফজলে হুদা বাবুল বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবারই সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম হাতে নেন তিনি। তারই অংশ হিসেবে এবারের আয়োজন ছিলো পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করণ ও পরিবেশ বান্ধব তাল গাছ রোপণ।

এবার তিনি মহাদেবপুর ও বদলগাছী উপজেলায় ১ লাখ তাল গাছ রোপণের আশাবাদ ব্যক্ত করেন।

আত্রাই নদীর পরিবেশ রক্ষা ও মৎস্যসম্পদ পুনরুদ্ধারে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তাঁর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ জনগণ ও স্থানীয়রা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০