শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

কাজিপুরে তৃণমূল নেতাকর্মীদের আস্থা ও তারুণ্যের প্রতীক নাজমুল হাসান তালুকদার রানা ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী

ফটোকার্ড

মোঃ  হোসেন আলী (ছোট্ট) :

সিরাজগঞ্জ-১ আসন কাজিপুরে নেতাকর্মীদের আস্থা ও তারুণ্যের প্রতীক মোঃ নাজমুল হাসান তালুকদার রানা,সদরের চার ইউনিয়ন ও কাজিপুর উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-১ আসন বরাবরই আওয়ামী লীগের শক্ত ঘাঁটি। ২৪-এর ছাত্র-জনতার আন্দোলনের পর স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের মধ্য দিয়ে বিএনপি নতুন আশায় বুক বেঁধেছে। তবে এ আসনে এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলের উল্লেখযোগ্য তেমন কোন উপস্থিতি না থাকলেও জামায়াতে ইসলামী সক্রিয় অবস্থানে রয়েছেন।১৯৮৮ সালের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলামের জয়লাভের পর থেকে এই আসনে টানা আওয়ামী লীগের প্রার্থীরাই বিজয়ী হয়ে।আসছিল। দীর্ঘদিন ধরে বিএনপি নেতাকর্মীরা হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন আওয়ামীলীগের দূর্গ হওয়ার কারণে। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা সক্রিয়।  কিন্ত মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা।  

 দৈনিক সিরাজগঞ্জ সংবাদ এর একান্ত সাক্ষাতকারে তিনি বলেন,কাজিপুর আমার জন্মভূমি। আমি চাই এখানে স্বচ্ছ, সক্রিয় ও সংহত রাজনীতি প্রতিষ্ঠা করতে। দলীয় মনোনয়ন পেলে কাজিপুরকে উন্নয়ন ও জনসেবার কেন্দ্রবিন্দুতে রূপ দেব। বিশেষ করে যমুনা নদীর ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেব এবং চরাঞ্চলের মানুষের শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করব।  জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা আরো বলেন দলের জন্য অনেক ত্যাগ ও হামলা মামলার স্বীকার হয়েছি।  কিন্তু স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে আমি সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছি।  এ আসনে জামায়াতে ইসলামীও সক্রিয়। স্থানীয় নেতাদের মতে, জামায়াতে ইসলামীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে হলে বিএনপির জয় নিশ্চিত করতে আমার কোন  বিকল্প নেই। আমাদের এ সিরাজগঞ্জ-১ আসনে মোট ভোটার ৩,৯৪,৬৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৯৫,১১৫, নারী ভোটার ১,৯৯,৫৫৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুজন।সবমিলিয়ে, স্থানীয় নেতাকর্মীদের আস্থা  নাজমুল হাসান তালুকদার রানার প্রতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুরে সুর মিলিয়ে বলেন, তারুণ্যের প্রথম ভোট,ধানের শীষের পক্ষে হোক।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০