শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে আল মাহমুদ আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট) : মাদক ছেঁড়ে মাঠে চলো, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে সদর থানা আল মাহমুদ আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট অচিরে শুরু হতে যাচ্ছে।

শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫) সন্ধায় পৌর শহরের
একক সংঘ ক্লাব, প্রাঙ্গণে হলরুমে একক সংঘ ক্লাব, সিরাজগঞ্জের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সিরাজগঞ্জ সদর থানার অন্তর্গত ১০টি ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ক্লাব একক সংঘের সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাবেক সভাপতি রফিক সরকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট . নাজমুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক তারেক, একক সংঘের সহ-সভাপতি তানভীর মাহমুদ পলাশ, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সহ-সাধারণ সম্পাদক মো. মুরাদুজ্জামান মুরাদ, সহ-ক্রীড়া সম্পাদক মোঃ জুনায়েদ হোসেন সবুজসহ ক্লাবের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য : সভায় নিম্নলিখিত সুপারিশ গ্রহণ করা হয়:
১) আগামী মাসে টুর্নামেন্টটি আয়োজন করা হবে।
২) প্রতিটি ইউনিয়নের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
৩) প্রতিটি ইউনিয়নের উপযুক্ত মাঠে খেলা অনুষ্ঠিত হবে।
৪) শুধুমাত্র প্রতিটি ইউনিয়নের স্থায়ী বাসিন্দারা টুর্নামেন্টে অংশ নিতে পারবেন। এখানে বয়সের কোনো বাধ্যবাধকতা থাকবে না। (তবে কাওয়াখোলা ও মেছড়া ইউনিয়নের ক্ষেত্রে নিয়ম শিথিল থাকবে)।
৫) আগামী শনিবার সকাল ১১:০০ টায় ক্লাব প্রাঙ্গণে টুর্নামেন্ট আয়োজন নিয়ে ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে পুনরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০