শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রাণীশংকৈলে আল-হিকমাহ্ স্কুলে হিফজুল কুরআন শিক্ষা শাখার উদ্বোধন

ফটোকার্ড

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌর শহরের অদূরে ফায়ার সার্ভিস স্টেশন রোড সংলগ্ন দক্ষিণ সন্ধ্যারই এলাকায় অবস্থিত সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আল-হিকমাহ্ এনলাইটেন্ড স্কুল এর শাখা আল-হিকমাহ্ হিফজুল কুরআন শিক্ষা শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর রহমান (মাষ্টার), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, সাবেক চেয়ারম্যান ও নন্দুয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি জমিরুল ইসলাম, পৌর জামায়াতের আমির আব্দুল মাতিন বিশ্বাস, দি সান রাইজ কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মোস্তফা কামাল, ভাংবাড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) সম্পাদক হুমায়ুন কবির, বনগাঁও দাখিল মাদরাসা সিনিয়র মাওলানা মতিউর রহমান, আদর্শ শিক্ষক ফেডারেশন উপজেলা সেক্রেটারী জিয়াউর রহমান প্রমূখ। এছাড়াও প্রতিষ্ঠানটির বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, কুরআন শিক্ষা মানুষের জীবন গঠনে অপরিহার্য এবং আল-হিকমাহ্ হিফজুল কুরআন শিক্ষা শাখা প্রতিষ্ঠা আগামী প্রজন্মকে নৈতিকতার আলোয় আলোকিত করবে। উল্লেখ্য, আধুনিক ও মানসম্মত শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার সমন্বয়ে আল-হিকমাহ্ এনলাইটেন্ড স্কুল ইতিমধ্যেই এলাকায় সুনাম অর্জন করেছে। নতুনভাবে চালু হওয়া হিফজুল কুরআন শিক্ষা শাখা এ অঞ্চলে কুরআন শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিভাবকরা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০