শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কাজিপুর উপজেলাকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে রায়গঞ্জ 

ফটোকার্ড

মোঃ হারুন অর রশিদ খান হাসান :

সোমবার বিকালে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে তারুণ্যের উৎসবে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের  শেষ খেলায় কাজিপুর উপজেলাকে ৩-১ গোলের ব্যবধানে রায়গঞ্জ উপজেলাকে হারিয়ে  সেমিফাইনালে উন্নতি হয়েছে। 

প্রায় ১৫ হাজার দর্শক সমাগমে নির্ধারিত নব্বই মিনিটের খেলার প্রথমার্ধের ১৮ মিনিটের সময় ও দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটের সময়  রায়গঞ্জের ফরোয়ার্ড মারুফ ( ২০)  মোট ২ টি গোল করেন এবং দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের সময় ফরোয়ার্ড পায়েল ( ১০) ১টি গোল করেন। অন্যদিকে প্রথমার্ধের ৪০ মিনিটের সময় কাজিপুরের পক্ষে একমাত্র গোলটি করেন  মঈদুল ইসলাম ( ২৭)

প্রতিপক্ষের আক্রমণের কয়েকটি শর্ট দুর্দান্তভাবে সেফ করে দলের বিজয়ে গুরুত্বপূর্ণ পারফরমেন্সের কারণে রায়গঞ্জ উপজেলা গোলকিপার আব্দুল হান্নান ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। তার হাতে ক্রেস্ট তুলে দেন রায়গঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ন কবির এবং ৭ সেপ্টেম্বর তারিখের খেলার ম্যান অব দি ম্যাচ সদর পৌরসভা গোলকিপার আবুল কাসেমের হাতে ক্রেস্ট তুলে দেন কাজিপুর উপজেলার নির্বাহীকর্মকর্তা ( ভারপ্রাপ্ত) নাঈম জাহান সুমাইয়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ নুরে এলাহী, প্রেসক্লাবের সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও টুর্নামেন্টের মিডিয়া কমিটির আহবায়ক হারুন অর রশিদ খান হাসান, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য হেদায়েতুল ইসলাম ফ্রুট ও সজিব সরকার। 

আগামী শুক্রবার ( ১২ সেপ্টেম্বর)  সিরাজগঞ্জ পৌরসভা ও তাড়াশ উপজেলার মধ্যে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল এবং শনিবার ( ১৩ সেপ্টেম্বর)  দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে রায়গঞ্জ উপজেলা ও  উল্লাপাড়া উপজেলা।

১৯ সেপ্টেম্বর ( শুক্রবার)  ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০