সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

বাংলার জমিনে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না: সিরাজগঞ্জে ইসলামী আন্দোলনের এমপি মনোনিত প্রার্থীরা


নিজস্ব প্রতিবেদক :
সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) ছাড়া বাংলার জমিনে আসন্ন জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিরাজগঞ্জ-২ আসনের মনোনিত প্রার্থী মুফতি মুহিবুল্লাহ, সিরাজগঞ্জ-৫ আসনের মনোনিত প্রার্থী শেখ মোহাম্মদ নুরুন নাবী ও সিরাজগঞ্জ ৪ আসনের মনোনীত প্রার্থী মুফতি আব্দুর রহমান কাসেমী।

প্রচলিত নির্বাচনব্যবস্থার সমালোচনা করে ইসলামী আন্দোলনের এমপি প্রার্থীরা বলেন, এ দেশে বারবার দেখা গেছে দিনের ভোট রাতে বাক্সে ভরে দেওয়া হয়। নির্বাচনী এলাকায় পেশিশক্তি ও অর্থবিত্তের দাপটে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যেতে ভয় পান। তাঁর ভাষায়, এ ধরনের নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি আসে না, বরং খুন-গুম, চাঁদাবাজি আর অর্থপাচার বেড়ে যায়।

আমরা আর সেই কালো টাকার দৌরাত্ম্য, পেশিশক্তির গুন্ডাদের তাণ্ডব এবং দিনের ভোট রাতে বাক্সে ভরে দেওয়ার নির্বাচন চাই না। এতে দেশ আবার সন্তানহারা হবে, টাকা বিদেশে পাচার হবে, সর্বত্র চাঁদাবাজি চলবে। এ ধরনের নির্বাচন আমরা চাই না, হতে দেওয়া হবে না।’

স্বাধীনতার পর থেকে দেশের রাজনৈতিক যাত্রাপথ নিয়ে হতাশা প্রকাশ করে ইসলামী আন্দোলনের প্রার্থীরা বলেন, ‘গত বছরের জুলাই-আগস্টের আন্দোলনে হাজারো মানুষ প্রাণ দিয়েছেন; অনেকে পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন। তাঁদের লক্ষ্য ছিল বৈষম্যহীন ও সুন্দর একটি দেশ গড়া। কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি। বরং স্বার্থান্বেষী মহল এখনো দেশকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য নানা নীলনকশা আঁকছে।’

পিআর পদ্ধতি চালুর যৌক্তিকতা তুলে ধরেন এমপি প্রার্থীরা বলেন, বিশ্বের ৯১টি দেশে ইতিমধ্যেই পিআর পদ্ধতি চালু রয়েছে এবং কোনো দেশ তা বাতিল করেনি। বরং আরও নতুন নতুন দেশ এই প্রক্রিয়ায় যোগ দিচ্ছে।

ইসলামী আন্দোলনের এমপি মনোনিত প্রার্থীরা বলেন, ‘আমাদের দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়, তাতে সংসদে সত্যিকারে জনগণের মতামত প্রতিফলিত হয় না। একদলীয় আধিপত্য সৃষ্টি হয়। কিন্তু পিআর পদ্ধতিতে ছোট-বড় সব দলের প্রতিনিধিত্ব থাকে। এতে সংসদ ভারসাম্যপূর্ণ হয় এবং গণতন্ত্রের বিকাশ ঘটে।’ (১৩ সেপ্টেম্বর ২০২৫), শনিবার দুপুর ১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান এবং অপরাধী ও খুনীদের দৃশ্যমান বিচারের দাবীতে গণ সমাবেশে সিরাজগঞ্জের ৩টি আসনের মনোনিত প্রার্থীরা একথাগুলো বলেন।

১৩ সেপ্টেম্বর ২০২৫), শনিবার দুপুর ১টায় সিরাজগঞ্জ পৌর মুক্ত মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান এবং অপরাধী ও খুনীদের দৃশ্যমান বিচারের দাবীতে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুস সামাদ তালুকদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলন এর সিরাজগঞ্জ জেলা শাখার সহ সভাপতি আলহাজ্ব হাফেজ মুহা: হাবিবুল্লাহ, অর্থ সম্পাদক মুহাম্মদ ইমরান হোসাইনী, বাংলাদেশ ইসলামী আন্দোলন এর সিরাজগঞ্জ সদর থানার সভাপতি মুফতি মো: সোলাইমান, উল্লাপাড়া শাখার সাধারন সম্পাদক মাওলানা মানসুরুল হক, সহ সভাপতি মো: আক্কাস আলী, তাড়াশ উপজেলা শাখার সাধারন সম্পাদক হাফেজ ইমরান, উধুনিয়া শাখার সভাপতি হাফেজ মাও: আব্দুর জব্বার, বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন এর সিরাজগঞ্জ জেলা শাখার সহ সভাপতি হাফেজ মাও: আল আমিন আল হোসাইনী, বাংলাদেশ যুব ইসলামী আন্দোলন এর সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল্লাহ আল আল মামুন, সাধারন সম্পাদক হাফেজ মো: হাফিজুল ইসলাম, বাংলাদেশ যুব ইসলামী আন্দোলন এর সিরাজগঞ্জ সদর থানার সভাপতি মুফতি আব্দুল্লাহ আল মামুন, কালিয়াহরিপুর ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক হাফেজ মা: আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক মোমিনুল ইসলাম, শহর ছাত্র আন্দোলন এর সভাপতি মোচ্ছাব্বির আহম্মেদ প্রমুখ।
গণ সমাবেশে ইসলামী আন্দোলনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০